কলকাতায় বোমাবাজি - The News Lion

কলকাতায় বোমাবাজি

 


দি নিউজ লায়ন;  অন্তিম দাফা ভোটে উত্তপ্ত কলকাতা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ জোড়াসাঁকো বিধানসভার মহাজাতি সদন এর সামনে দুটি বোমা পড়ে। চলন্ত গাড়ি থেকে বোমা ছোড়ার অভিযোগ। স্থানীয়রা বলেছেন একটি হলুদ ট্যাক্সির ভেতর থেকে পরপর দুটি বোমা ছোড়া হয়েছে।


 বিস্ফোরকের চিহ্ন রয়েছে রাস্তায়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। তারপরে সেন্টাল অ্যাভিনিউ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে যে এলাকায় বোমা পড়ে তার পাশের বুথ দুটিতে সকাল থেকে বিশাল লাইন থাকলেও বোমা পড়ার পর আতঙ্কে সবাই বাড়ি ফিরে যায়। খালি হয়ে যায় বুথ দুটি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.